ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটির গর্জনতলী রোলেক্স স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এডহক কমিটির আহ্বায়ক অশোক কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডহক কমিটি সদস্য মলয় ত্রিপুরা, কিল্ল্যা পাহাড় শাখা কমিটির ইউনিয়ন পরিষদ সদস্য বিপ্লব ত্রিপুরা, বাঘাইছড়ি হতে সভাপতি ও হেডম্যান জৈপুই থাং ত্রিপুরা, প্রা. পৃষ্ঠপোষক ও সভাপতি স্মৃতিবিকাশ ত্রিপুরা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অরুনেন্দু ত্রিপুরা, আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা। অনুষ্ঠান পরিচালনা করেন টিকেএফ রাঃ শাখা সম্পাদক পলি ত্রিপুরা।
নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরার নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর সংগঠনটির দায়িত্ব পালন করবেন।(বিজ্ঞপ্তি)
