লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির ঐতিহ্যবাহী তিনটিলা বনবিহার লংগদুতে ধর্মীয় পূণ্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত পূণ্যাষ্ঠানে শুভ অষ্টবিংশ বুদ্ধ পূজা, ধর্ম পূজা, মহাসংঘ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষু সংঘের নিত্য ব্যবহার্য উপকরণ দান, স্থবির বরণ, চতুরাশিতি সহ¯্র প্রদীপ দান ও প্রজ্জ্বলনসহ নানাবিধ কুশলপূণ্য যজ্ঞের আয়োজন করা হয়।
উপাসিকা মান্টি চাকমা ও রাসনা চাকমার সঞ্চালনায় ভিক্ষু সংঘের স্বধর্ম দেশনা প্রদান করেন, রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান, প্রজ্ঞালংকার মহাস্থবির, ফুরোমন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির,জুরাছরি বেনুবন কুঠির, নানিয়ারচরের অধ্যক্ষ পন্থক মহাস্থবির, রাজবন বিহারের জ্ঞান প্রিয় মহাস্থবির, শ্রাবস্তি বনবিহারের অধ্যক্ষ সংঘসার মহাস্থবির, শান্তিপুর অরণ্য কুটির খাগড়াছড়ির অধ্যক্ষ আর্য্যবোধি মহাস্থবির, তিনটিলা বিহারের অধ্যক্ষ ধর্মালোক স্থবির ও প্রশান্তি অরন্য কুটিরের অধ্যক্ষ শুভপ্রিয় স্থবির।
এছাড়াও পূণ্যানুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করে আবীর চাকমা ও জুমজুম চাকমা। ধর্মীয় সংগীত পরিবেশন করেন অনন্যা চাকমা ও অর্নব চাকমা। বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রকি চাকমা।
