করোনা ভাইরাসের কারণে পর্যটকশূণ্য রাঙামাটি। বিপাকে পড়েছেন কাপ্তাই হ্রদের ট্যুরিষ্ট বোটের চালকরাও। বিপন্ন ও অসহায় হয়ে পড়া এই চালকদের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। নিজের ব্যক্তিগত অর্থায়নে ৪৯ জন চালককে শুক্রবার ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি।
রাঙামাটি পর্যটন নৌযানঘাট ট্যুরিস্ট বোট মালিক কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শুক্রবার এইসব ত্রাণ বিতরণ করেছেন দীপংকর তালুকদার এমপি ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব মোফাজ্জল হোসেন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ হানিফ, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু,ছাত্রলীগ সহসভাপতি সাইফুল আলম রাশেদ । ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেছেন।
এসময় দীপংকর তালুকদার সবসময় তাদের পাশে থাকার ঘোষণা দেন।
