রাঙামাটিতে গত ৬ মে প্রথমবারের মতো করোনা শনাক্ত হওয়া চার রোগিকে তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসায় করোনামুক্ত হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যবিভাগ। এই চারজনই হলেন জেলার প্রথম সুস্থ হওয়া করোনা রোগি। তবে তাদের শুক্রবার (১৫ মে) থেকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তারপরই সম্পূর্ণ মুক্তি মিলবে তাদের।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, ২৯ এপ্রিল নমুনা সংগ্রহের পর ৬ মে তাদের প্রথম রিপোর্ট আসে,যাতে তাদের পজিটিভ পাওয়ায়,করোনা রোগি হিসেবে শনাক্ত করা হয়। ৭ মে পুনরায় দ্বিতীয় নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ১০ ও ১১ মে দুই দফায় তাদের রিপোর্ট আসে এবং তাদের নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। ৯ মে তাদের তৃতীয় দফা নমুনা সংগ্রহ করা হয় এবং তার রিপোর্ট আসে ১৪ মে রাতে,যাতে সবগুলোই নেগেটিভ এসেছে। ফলে তারা এখন করোনামুক্ত। তবে তাদের আজ শুক্রবার থেকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে,তারপরই তাদের সম্পূর্ণ মুক্ত বলা যাবে।’
প্রসঙ্গত, গত ৬ মে আসা প্রথম করোনা পজিটিভ রিপোর্টে শনাক্ত হয় রিজার্ভবাজারের ৯ মাসের এক শিশু,দেবাশীষনগরের ১৯ বছরের এক তরুন,সদর হাসপাতালের একজন নার্স এবং মোল্লারপাড়া এলাকার একজন শ্রমিক। ওইদিন রিজার্ভবাজারের ১ নং পাথরঘাটা ও দেবাশীষনগর সম্পূর্ণ এবং হাসপাতাল ও মোল্লাপাড়ার কিছু অংশ লকডাউন করে দেয় প্রশাসন।
Previous Articleসামাজিক দূরত্ব না মানায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
Next Article ট্যুরিষ্ট বোট চালকদের ত্রাণ সহায়তা দিলেন দীপংকর
