সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরণের লক্ষে তথ্য অফিসের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুস্থিত হয়েছে। মঙ্গলবার সকালে জুরাছড়ি প্রেসক্লাবে এ প্রেস ব্রিফিং অনুস্থিত হয়।
এতে জেলা তথ্য কর্মকর্তা উষামং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি বেতার ও দৈনিক সুপ্রভাতের জুরাছড়ি প্রতিনিধি সুমন্ত চাকমা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র রপ্তদীপ চাকমা রকি, দৈনিক রাঙামাটির সাংবাদিক স্মৃতি বিন্দু চাকমা, দৈনিক সংবাদ প্রতিদিন সাংবাদিক হেলেন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের হেড এসিস্টেন্ট অমীয় খীষা, সিনিয়র অপারেটর নজরুল ইসলাম প্রমুখ।
