জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পরিবার বঙ্গবন্ধুর সমাধীতে এই শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার দুপুর ১টা ৩০মিনিটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ ও পরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধু আত্মার শান্তি কামনায় সকলে প্রার্থনা করেন।
