সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুন্ন ও দলীয় শৃংখলা ভঙ্গ করার অভিযোগে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তারেক হোসেন মাহিম ও আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাওনকে সদস্যপদ স্থগিত করেছে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা এবং সাধারন সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ১৭(খ) এর ধারামতে সকল কার্যক্রম ও পদবী স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সদস্য পদ স্থগিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

৪ Comments
তোরা আবার কি করলি..??
মাহিম ও শাওনের সু-নিদিষ্ট অপরাধ টা তুলে ধরলে ভালো হতো ভাই।
অন্যায়, অবিচার এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কেউ যদি শাস্তি পায় সেটি গ্রহণযোগ্য হবে না।
আমাদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যদ্দুর লেখা আছে,আমরা ততটুকুই লিখেছি ভাই……
বিনা অপরাধে মাহিম এর পদ স্থগিত করাটা উচিত হয় নি