রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির অায়োজনে ডি অার অার অফিসিয়াল ভিজিট ও এতিম শিশুদের সাথে ইফতার ও টুপি বিতরণ অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের অভিযাত রেস্টুরেন্টে এ কর্মসূচী অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন ডি অার অার জিয়াউদ্দিন হায়দার শাকিল,রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির পিপি শাওন ফরিদ,পিপি এ্যাড মামুুর রশীদ মামুন, পিপি শাহ-অালম, পিপি অাকবর হোসেন চৌধুরী, পিপি অাবু সাদাৎ সায়েম, পিপি হাছান চৌধুরী, পিপি পারভেজুল ইসলাম সুমন, পিপি সাইদুর রহমান রতন, অাই পিপি অাবু বক্কর সিদ্দিক, ক্লাব প্রেসিডেন্ট রোটাঃঅামিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ারম্যান মোঃঅলি অাহাদ।
এসময় সংগঠনের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন, রোটার্যাক্ট ক্লাব রাঙামাটিতে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। ক্লাব সব সময় অসহায় দরিদ্রদের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছেন। বিগত সময়ের মত আগামীতেও ক্লাব সকল অসহায় দরিদ্রদের পাশে থাকবে।
এতিম শিশুদের জন্যে ক্লাব বিগত সময়ে নানান কর্মসূচী পালন করেছে, এখনো সেভাবেই কর্মসূচী পালন করে যাচ্ছে। এদের পাশে ছায়া হয়ে রোটার্যাক্ট ক্লাব সব সময় থাকবে বলেও মন্তব্য করেন তারা।
পরে ইফতার ও দোয়া মাহফিলে রাঙামাটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও অংশগ্রহন করেন।
