দীঘিনালা প্রতিনিধি ॥
দীঘিনালা জোন ও উপজেলা পরিষদ পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি নানান আয়োজনে পালন করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোন কমান্ডার লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি এর নেতৃত্বে বোয়ালখালী বাজারস্হ লারমা স্কোয়ার হতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত একটি শান্তি র্যালির আয়োজন করা হয়।
উক্ত র্যালিতে জোন উপ অধিনায়ক মেজর সামীন শিকদার রাতুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ কাশেম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম কে পেয়ার আহম্মেদসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। এছাড়া সম্প্রতি উন্নয়নের লক্ষ্যে বাবুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের মাঝে জোন অধিনায়কের উপস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন রেজিমেন্ট মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ। ৩নং কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ ও ক্যাপ্টেন সুহৃদ শুভানন। বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাসুদের উপস্থিতিতে বিশেষ চলচিত্র প্রদর্শন ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
