রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি এলাকায় পাহাড়ি ঢালের নিচে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানান, ‘ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের নাম অজয় দাশ (২০)। সে চট্টগ্রামের দক্ষিন রাঙ্গুনিয়ার শিলকবাহা এলাকার বাসিন্দা ধীরেন্দ্র দাশ এর ছেলে।’
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন লোক পাহাড়ের নিচে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একজন যুবককে দেখতে পায়, পরে তারা স্থানীয় মানিকছড়ি পুলিশ ফাঁড়িতে খবর জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল ইসলাম রণি জানান, ‘সকালে পাহাড়ের ঢালে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। যুবকের পরিচয় জানান পরে তার পরিবারকে খবর জানানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি সে গত তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আসে। আর লাশের অবস্থা দেখা অনুমান করা হচ্ছে এটি তিন-চারদিন আগের লাশ।’
Previous Articleদুই বছর পরও বল্লি থেরাপি !
Next Article ‘তামাকের কারণে পাহাড়ে কৃষি জমি হ্রাস পাচ্ছে’