র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। দিনটি উপলক্ষে সোমবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস।
খাগড়াছড়ির মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শানে আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ক্রসাঞো চৌধুরী, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি প্রতিনিধি শেফালিকা ত্রিপুরা, তৃণমূল প্রতিনিধি মিনুচিং মারমা, জাবারাং প্রতিনিধি বিনোদন ত্রিপুরা প্রমুখ।
