রোববার সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের নামে ডাক বিভাগে আসা উড়ো চিঠির নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছেন দীপংকর তালকুদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো মুছা মাতব্বর বরাবরে ডাক বিভাগের মাফরত একটি চিঠি আসে। যাতে লিখা আছে দুই দিনের মধ্যে তাঁর সাধারণ সম্পাদকের পদটি যেন ছেড়ে দেন, আর না ছাড়লে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়। পত্রের মধ্যে এক টুকরা কাপনের কাপড়ও ছিলো। এ ঘটনায় জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পত্রে আঞ্চলিক সংগঠন জেএসএসের নাম ব্যবহার করা হলেও এ ধরণের কার্যকলাপের সাথে জড়িত প্রকৃত ব্যক্তিদের তদন্তপূর্বক আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
