খাগড়াছড়ি প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে খাগড়াছড়িতে জেলা পুলিশে উদ্যোগে আইন-শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন মাঠে ড্রিল সেট এ অনুষ্ঠিত আইন-শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার আব্দুল আজিজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান (অপরাধ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য, নয় থানার অফিসার্স ইনচার্জ, পুজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকর ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন অতীতের ন্যায় যেন এবার খাগড়াছড়িতে যেন শাান্তি পূর্ণ সুশৃংখভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজা উপযাদন করা হয় সে বিষয়ে মতামত দেন। এ বছর খাগড়াছড়িতে একটি ঘট পূজাসহ ৫৫ পূজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।
