খাগড়াছড়ি প্রতিনিধি
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত ‘ইকোসেক’ প্রকল্পের অধীনে সুবিধাভোগী করা হয়েছে। শনিবার(০৯ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি অফিসার্ব ক্লাব হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, আন্তর্জাতিক রেডক্রস এর প্রতিনিধি রাকিবুল হাসান শুভ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মো. বাকি বিল্লাহ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত ইকোসেক প্রকল্পের সুবিধাভোগী ২০০ পরিবারের মধ্যে ১৪০ পরিবারের কাছে সরাসরি চেক বিতরণ করা হয়। বাকীদের দুই-এক দিনের মধ্যে চেক হস্তান্তর করা হবে। প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দুর্গত মানুষের সহায়তার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইকোসেক প্রকল্প সে ধরনের একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারগুলোকে উঠান বৈঠক ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের জীবনমান উন্নয়নে ৩০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। বক্তারা প্রকল্পের সুবিধাভোগীদের বিতরণকৃত অর্থ উপযুক্ত কাজে বিনিয়োগের আহ্বান জানানো হয়।
Previous Articleখাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত
Next Article দেবী বরণে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা
