খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জেলা শহরে এ অভিযান চালান তারা। এ সময় একটি ফার্মেসি পাঁচ হাজার ও খাবার হোটেলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে সতর্ক করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান দু’টিকে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লিজা জানান, মেয়াদবিহীন কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সরক্ষণ করায় শহরের আদালত সড়কের ইরা ফার্মেসিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের নারিকেল বাগান সড়কের হাজী মোহছেন আউলিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, ফ্রিজে বাসি খাবার ও খাবার খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৩ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান দু’টিকে সতর্ক করা হয়েছে
অভিযানের সময় স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সহকারী পরিচালক।
