‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণ স্মরণ-শ্রদ্ধায়’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৮। দিবসটি উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা করা হয়।
সোমবার সকালে জেলা শহরের চেঙ্গী স্কোয়ারস্থ ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রবীণ হিতৈষী সংঘের মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনটির জেলা শাখার সভাপতি বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুন্নবী চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা প্রবীণদের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং সে অনুযায়ী নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারের নীতি নির্ধারকের প্রতি আহ্বান জানান। তারা প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে গণসচেতনতা সৃষ্টির প্রতিও জোর দেন।
