খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিমিয় করেন।
রবিবার(০৪ জুলাই) সকালে হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ হাসপাতালের করোনা রোগিদের সুচিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেন।
এসময় সিভিল সার্জন ডাঃ নূপুর কান্তি দাশের হাতে হাসপাতালের জন্য ১টি হাই ফ্লো নেজাল ক্যানুলা কিনতে সাড়ে ৩লাখ টাকার চেক হস্তান্তর করেন।
সভায় জেলা প্রশাসক নিম্নবিত্ত ও দুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করার পাশাপাশি ল্যাব সহকারী হিসেবে স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করার কথা জানানো হয়।
পরে জেলা প্রশাসক করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী হাসপাতালের জন্য দেয়া আরো ২টি ন্যাজাল ক্যানুলা কিনতে ৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
