পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক নির্বাচিত হয়েছেন পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) অনিক কুমার দে। অভিন্ন মানদণ্ডে জেলার সকল সর্বোচ্চ নম্বর পাওয়ায়, তিনি জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনে মাসিক সভায় তাঁকে এই সম্মাননা পুরষ্কার তুলে দেওয়া হয়।
মাসিক সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা লিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ওসি পানছড়ি ও আমার সকল সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এসআই, (নিরস্ত্র) অনিক কুমার দে বলেন, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
