খাগড়াছড়ি প্রতিনিধি ॥
‘ভোট হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান।
জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ভোটারযোগ্য নাগরিকের অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ। তাই ভোটার হওয়ার অধিকার একটি নাগরিক অধিকার, সর্বজনীন অধিকার। ভোটারদের জন্য একটি দিন খুবই গুরুত্বপূর্ণ, একটি দিন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি শোভা যাত্রা বের করা হয়। শোযাত্রাটি উপজেলা হয়ে নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
