খাগড়াছড়ি প্রতিনিধি
বিদ্যুতের অস্বাভিক মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবি আদায়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা বিএনপি।
শনিবার(১১ মার্চ) দুপুরে মানববন্ধনটি ভাঙ্গাব্রীজ থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা এই দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
মানববন্ধনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মংসুথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এ্যাড. আঃ মালেক মিন্টু, মোশররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
