লংগদু উপজেলার দুইশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে লংগদু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ চৌধুরী, সমাজ সেবক সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা রতন চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে। সরকারি বরাদ্ধের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে কৃষকের অর্থনৈতিক উন্নয়ন বেগবান করতে হবে। বসত বাড়ির আশেপাশে কোনো জমি পতিত না রেখে শাক সবজি উৎপাদনের মাধ্যমে পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব। আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনমূখী হতে কৃষকদের আহবান করেন বক্তারা।
সভা শেষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনকে দুই কেজি ভুট্টাবীজ, দশ কেজি এমওপি সার এবং বিশ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
Previous Articleইসিমোড পর্বত পুরষ্কার জয় করলো উন্নয়ন বোর্ড
Next Article স্কুল ব্যাংকিং সম্মেলনের র্যালি ও আলোচনা খাগড়াছড়িতে
