সাইফুল বিন হাসান
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদ ও দায়ী ব্যাক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি।
বুধবার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, নাট্য বিভাগের প্রশিক্ষক সোহেল রানা, তবলা প্রশিক্ষক সুবল বিশ্বাস, চিত্রাঙ্কন প্রশিক্ষক উদয় শংকর, নৃত্য প্রশিক্ষক প্রণব ত্রিপুরা, সংগীত প্রশিক্ষক তপন চাকমা ও অপর্ণা দেবরায় সহ নাট্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও রাঙামাটি জেলার শিল্পী ও সাংস্কৃতিককর্মী’বৃন্দরা।

মানববন্ধন থেকে বক্তারা টাঙ্গাইলের জেলা কালচারাল অফিসারের হত্যার তীব্র নিন্দা জানান এবং একই সাথে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির জোর দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
