মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় মো. ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি (৩৫) নামে এক মোটরসাইকেল আররোহীর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার দুপুর সোয়া তিনটার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন চট্টগ্রাম -খাগড়াছড়ি সড়কের মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি (৩৫) নোয়াখালী সদর উপজেলা পশ্চিম চরমটুয়া এলাকার নসির আহাম্মদের বড় ছেলে। সে খাগড়াছড়ির ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্সে কর্মরত ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকাল তিনটার দিকে মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলেন মো. ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রি। এসময় মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা পণ্যবাহী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এসময় তার শরীর থেকে একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল করেজ হাসপাতালে রেফার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। পা বিচ্ছিন্ন হওয়া মো. ওহাব আলী ওরফে বাদশা মিস্ত্রিকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে।
