খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও খাগড়াড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
এসময় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. শানে আলম, শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সুদর্শন দত্ত।
সভায় বক্তারা বলেন, আত্ম-মানবতার সেবা, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি অনন্য ভূমিকা রেখে চলছে। করোনা পরিস্থিতি মোকাবেলাতেও সংস্থাটির ভূমিক ছিলা প্রশংসনীয়। এসময় খাদ্য সহায়তা প্রদান, টিকা প্রদান, গণসচেতনা, অক্সিজেন সেবা দিয়ে মানুষের দোড় গোড়ায় পৌছে গেছে। রেড ক্রিসেন্ট মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে ভূমিকা রেখে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
