কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ‘সমন্বিত জীবিকা ও অধিকারভিত্তিক উদ্যোগে মাধ্যমে ক্ষমতায়নর প্রকল্প’র আওতায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মুনতাসির জাহান।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহর সভাপতিত্বে প্রজেক্ট কো-অর্ডিনেটর সাগরময় চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আশিকার উপ-পরিচালক কক্সী চাকমা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চথুই মং মারমা। বিতরণ শেষে প্রধান অতিথি প্রকল্পের অন্যান্য কার্যক্রম পরিদর্শন এবং গ্রামের সুবিধাভোগী মানুষের সঙ্গে কথা বলেন।
