কাপ্তাই প্রতিনিধি
আসন্ন ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য কাপ্তাই উপজেলার চন্দ্রঘানায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহনকারী তিনটি শ্রমিক সংগঠন, উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং কেপিএমের বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কেপিএম অতিথি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে নির্বাচন আচরণবিধি প্রনয়ন, আইন-শৃঙ্খলা বিষয়সহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীনসহ কেপিএমের বিভাগীয় প্রধানগণ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
