কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩টি সিআর বন মামলার ও ১টি জিআর মামলার সাজাসহ মোট সাত বছরের সাজাপ্রাপ্ত সর্বমোট ১৫টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সোহেল(২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৮টায় ঢাকাগামী শ্যামলী গাড়ি করে পালাতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পীযূষ কান্তি দাস, কাপ্তাই থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিনসহ সঙ্গীয় এএসআই ও ফোর্সসহ আসামি মোঃ সোহেল (২৬) গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, দীর্ঘদিন নিরলসভাবে চেষ্টার পর কাপ্তাই হতে ঢাকায় পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি করে বড়ইছড়ি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে রবিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
