কাপ্তাই উপজেলাসহ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট’ (বিএসপিআই) এর আয়োজনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার সিভিল উড ডিপার্টমেন্টের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বিএসপিআইয়ের নন-টেক বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর এএসএম মাইনুল হুদা সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন মেকানিক্যাল টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মাহাবুব-উল আলম, নন-টেক টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মো. আবু সাইম জাহান, অটো মোবাইল টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মো. সেলিম আফরাদ জোয়ারদার প্রমূখ। পরে অতিথিরা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।
