কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার আয়োজনে কাপ্তাই উপজেলা স্কাউটসের সহযোগিতায় তিন দিনব্যাপী প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প বুধবার বিকেল হতে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি কলেজে শুরু হয়েছে। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আওতাধীন ১৮টি মাধ্যমিক ও মাদ্রাসার ৯২ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট এর সদস্যরা অংশ নিচ্ছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করেন। এইসময় তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটরা তাদের দক্ষতাকে আরোও বাড়িয়ে নেতৃত্বদানে সক্ষম হবে।
কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু’র সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক মো. মিজানুর রহমান এলটি, প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সম্পাদক সামছুল ইসলাম, এএলটি, প্রশিক্ষণ ক্যাম্পের প্রোগাম চিফ মো. মিজানুর রহমান এএলটি, মেট্রোপলিটন স্কাউটের কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক ফিরোজ ইমরান, প্রশিক্ষক মো. আব্দুল করিম, রফিকুল হাসান এএলটি, শাহরিয়ার আজাদ, মেহবুবা ই ফাতেমা, শাহানা আফরোজ, মো. ইন্তেকাব সুমন, খলিলুর রহমান ও গুলশান আরা।
