‘নারী ও শিশু নির্যাতন এবং পাচার একটি জঘন্যতম অপরাধ। কেউ এই অপরাধ করলে তাকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। তাই সকলকে সমাজ থেকে এই ব্যাধি নির্মূল করতে হলে একযোগে কাজ করতে হবে।’
বুধবার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রেস্ট হাউজে নারী ও শিশু নির্যাতন এবং পাচার রোধে জনঅবহিতকরন সভায় সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এসব কথা বলেছেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলার তথ্য কর্মকর্তা মো: হারুন সহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
Previous Articleপরিচয়পত্র পেলো কাপ্তাই ইউএনও অফিস কর্মচারিরা
Next Article দশভূজা মন্দিরে সপরিবারে মা দুর্গা
