রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে কেউ যেন দালালের খপ্পরে না পড়েন এবং উপজেলায় সেবায় নিতে আসলে সেবা প্রার্থীগণ যেনো সঠিক পরিচয় জেনে সেবা গ্রহণ করতে পারেন,সেই উদ্যেশ্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মচারীদের পরিচয় পত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩ Comments
Ranga mati sadur kakhun pabo.
মহত উদ্দেগ
চতুর্থ শ্রীণি কর্মচারী কারা বা কাকে বুঝায় ।