কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক দু’দিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী। এসময় অন্যান্য অতিথিদের আরো উওস্থিত ছিলেন, কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন প্রমুখ। উল্লেখ্য, মেলায় মোট ১৭ টি স্টল অংশ গ্রহণ করে। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
