২৫ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইউনিসেফ-বিসিবি অনূর্ধ্ব-১৪ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নোয়াখালী জেলা দলের কাছে প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে। সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৪ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। মাত্র ২৬.৩ ওভারে রাঙামাটি জেলা দল ৬৬ রানে অলআউট হয়ে যায়। রাঙামাটির পক্ষে সর্বোচ্চ সায়েম উদ্দিন ২৩ ও মোদাচ্ছের রসুল ৯ রান করেন।নোয়াখালী জেলার তৌহিদুল ৩ ও মাকসুদুর ২ উইকেট করে লাভ করেন। বিরতির পর নোয়াখালী জেলা জয়ের জন্য ৬৭ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ১২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। নোয়াখালীর মেহেদী ৩০ রানে অপরাজিত থাকেন।দলের সাথে শ্যামল ত্রিপুরা কোচ ও বেনু দত্ত ম্যানেজার হিসেবে রয়েছেন।
Previous Articleকাপ্তাইয়ে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন
Next Article পর্যটকের পদচারণায় চাঙ্গা পাহাড়ের অর্থনীতি
