কাপ্তাই প্রতিনিধি ॥
গত সাত ফেব্রুয়ারি যখন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিশিল্ডের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়, তখন অনেকে ভয়ে কিংবা কুসংস্কারে টিকা গ্রহণে অনীহা প্রকাশ করেছিলেন। কিন্তু সরকার যখন বিভিন্ন প্রচার মাধ্যমে জনগণকে বুঝাতে সক্ষম হয়েছেন, করোনা ভাইরাস হতে মুক্তি পেতে হলে টিকা গ্রহণের বিকল্প নেই। এইছাড়া টিকা গ্রহণ করলে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যু ঝুঁকি থাকে না, এরপর কাপ্তাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক মাসে টিকা নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এইছাড়া গত ৭ আগস্ট কাপ্তাইয়ের ৫টি গণটিকা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে বৃষ্টিকে উপেক্ষা করে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে সিনোফার্মের টিকা গ্রহণ করতে দেখা যায়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে গত শুক্রবার পর্যন্ত সর্বমোট ১২ হাজার ৩ শত ৯৬ জন কোভিশিল্ড এবং সিনোফার্মের টিকা গ্রহণ করেছেন। তৎমধ্যে সিনোফার্মার প্রথম ডোজ টিকা গ্রহণ করলেন ৭ হাজার ৪শত ২০জন এবং কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা গ্রহণ করলেন ৪ হাজার ৯ শত ৭৬ জন।
তিনি জানান, গত ১৪ জুলাই কাপ্তাই উপজেলা স্বাস্থ্য সিনোফার্মার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এবং ইতিমধ্যে সিনোফার্মার ২য় ডোজ টিকা নিলেন ৯৫ জন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ইতিমধ্যে কোভিশিল্ডের ২য় ডোজ টিকাও গ্রহণ করেছে ৩ হাজার ৯ শত ৭৪ জন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণের জন্য এই পর্যন্ত সর্বমোট ২১ হাজার ৭ শত ৬৫ জন নিবন্ধন করেছেন। এ মুহূর্তে হাসপাতালে সিনোফার্মার টিকা মজুদ আছে ৩শত ৪৪ ডোজ।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন যে হারে মানুষ স্বাস্থ্য বিভাগে টিকা নিতে আসছেন, সেই হারে পযাপ্ত পরিমাণ টিকা স্বাস্থ্য বিভাগে মজুদ নাই। ফলে অনেকে নিবন্ধন করেও টিকা নিতে পারছেন না।
