কাপ্তাই প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং কাপ্তাই শিল্পকলা একাডেমির আয়োজনে ভার্চুয়াল ফ্লাটফরমে বঙ্গবন্ধুকে নিয়ে গান, ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা গত শুক্রবার শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
এদিকে শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ ৪ সদস্যদের বিচারকমন্ডলী উপজেলা পর্যায়ে বিচার কাজ সম্পন্ন করেন।
