রাঙামাটির নানিয়াচরে কাপ্তাই হ্রদের পানিতে পরে ছোট্ট এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৯আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে নানিয়াচর উপজেলার বুড়িঘাট ইউনিয়েন ৫নং ওয়ার্ডের শরিফ মিয়ার বাড়ির পাশে হ্রদে পানিতে। মারা যাওয়া কিশোরীর নাম শাম্মি আক্তার (১০), সে মৃত শরিফ মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে কিশোরীটি বাড়ির পাশে কাপ্তাই হ্রদেরর পানিতে পড়ে যায়, সে ডুবে যাওয়ার সময় চিৎকার করলে এলাকার লোকজন তাকে পানিতে ডুবে যেতে দেখে। তখন এলাকার লোকজন পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে, পুলিশে খবর দেয় পুলিশ এসে কিশোরীটিকে হাসপাতালে পাঠায়, নানিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নানিয়াচর থানা পুলিশের উপ -পরিদর্শক এ বি এম তারেক হোসেন জানান, কাপ্তাই হ্রদের পানিতে পড়ে মারা যাওয়া শাম্মি আক্তার যেকোন ভাবে সকাল সাড়ে নয়টার দিকে পানিতে পড়ে যায়, তার চিৎকার শুনে তাকে পানিতে ডুবে যেতে দেখে এলাকার লোকজন উদ্ধার করলেও কিশোরীটিকে আর বাঁচানো যায়নি।
