মানিকছড়ি প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে সারাদেশে পাঁচ লক্ষ বনজ, ফলদ ও ওষধি গাছ রোপণের অংশ হিসেবে মানিকছড়িতে ২৮০০ চারা বিতরণ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এসব চারা বিতরণ করা হয়।
উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ উপস্থিত থেকে চার ইউপি চেয়ারম্যানের হাতে গড়ে ৫০০টি, উপজেলা পরিষদে ৩০০ টি এবং দুই আশ্রয় কেন্দ্রে ৫০০ টিসহ ১৬ প্রজাতির বনজ, ফলজ ও ওষধি গাছের ২৮০০ চারা বিতরণ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
