বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এই উপজেলার আওয়ামীলীগ নেতা মফিজুল হক। পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ নাছিরউদ্দিন,তার প্রাপ্ত ভোট ৯ হাজার ৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অংলাচিং মারমা পেয়েছেন ৩০১৫ ভোট,সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৪ হাজার ৭৭৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ হাজার ৩২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উমেচিং মারমা। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা নুর নাহার বেগম পেয়েছেন ২৪৭৩ ভোট,ফারহানা আহমেদ পেয়েছেন ৪৪৫৬ ভোট,মনোয়ারা জাহান পেয়েছেন ৩৫৪৫ ভোট। এই উপজেলায় মোট ভোটার ৪৩ হাজার ৮৫৪,এদের মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ১৬ হাজার ৮০৩ ভোট।
Previous Articleজুরাছড়িতে বিজয়ী সুরেশ কুমার
Next Article কাউখালীতে বিজয়ী সামশুদোহা-নিংবাউ-অংপ্রু মারমা