কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামশুদ্দোহা চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে ২৬ হাজার ৬৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সমর্থিত অর্জুন মণি চাকমা (আনারস) পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অংপ্রু মারমা (টিউবওয়েল) প্রতীক নিয়ে ১৬ হাজার ৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মংসুউ মারমা (চাশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিংবাউ মারমা (কলস) প্রতীক নিয়ে ২১ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃপা চাকমা এ্যানী (প্রজাপতি) প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১২৩ ভোট।