রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং রিজার্ভ ফরেষ্ট এলাকার ভূয়াছড়ি নামক দুর্গম এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। সন্ত্রাসীদের আস্তানার কাছে পৌছার পর সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এসময় দুইপক্ষ্যের মধ্যেই গুলি বিনিময়ের ঘটনা ঘটে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সর্বশেষ সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এরপর সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও সরাঞ্জামাদি উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে সেনাসূত্র।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে এম-৪ কার্বাইন ১টি, বোমা ব্রাষ্ট করা মেশিন ১টি, কাটা রাইফেল একটি, তাজা গুলি ১২টি, ম্যাগাজিন ১টি এবং গান পাউডার পেকেট।