দীঘিনালা থানা বাজারে সরকারী জায়গাতে নিষেধাজ্ঞা অমান্য করে স্থায়ী স্থাপনা নির্মান করায় তা ভেঙ্গে দিয়েছেন প্রশাসন। বৃহষ্পতিবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোহাম্মদ উল্লাহ।
বাজার চৌধুরী জেসমিন চাকমা জানান, থানা বাজারের একাংশের দোকানগুলি উপজেলা পরিষদের জায়গায় অবস্থিত। উপজেলা পরিষদ থেকে চুক্তিভিত্তিক ভাড়া পরিশোধ পূর্বক অস্থায়ী দোকান নির্মান করে ব্যববসা পরিচালিত করছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না নিয়ে হঠাৎ করেই আবুল কালাম (৩৭) স্থায়ি স্থাপনা পাকা ঘর নির্মান শুরু করে। তা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থায়ি স্থাপনা নির্মানে নিষেধাজ্ঞা দেন। এর পরও নির্মান কাজ বন্ধ না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থাপনাটি সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, বিধি নিষেধ না মেনে অবৈধ স্থাপনা নির্মান করায় তা ভেঙ্গে দেওয়া হয়েছে।
Previous Articleকাচালং রিজার্ভ ফরেস্টে অস্ত্র উদ্ধার
Next Article বাঘাইছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
