করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাঙামাটি এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।
বৃহস্পতিবার রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-লিল্লাহহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
পুলিশের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুকেও আহসান হাবিব এর বন্ধুরা তাকে নিয়ে নানান স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করতে দেখা গেছে।
আহসান হাবীব সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আহসান হাবীব ৩৩ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।
অত্যন্ত বিনয়ী, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে অল্প সময়েই রাঙামাটিতে বেশ সুনাম কুড়িয়েছেন তরুন এই পুলিশ কর্মকর্তা।
