নিজস্ব প্রতিবেদক
২০০৪ সালে রাঙামাটি জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয়া বন্ধুদের নিয়ে ‘ব্যাচ-০৪’ এর আত্মপ্রকাশ হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক বন্ধুরা দীর্ঘ ১৭ বছর পর শুক্রবার সারাদিন গানে-আড্ডায় পার করেন মুখরতার একদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে রাঙামাটি এসেছিলো ব্যাচের বন্ধুরা। সারাদিন কাটে গানে-আড্ডায়…
ব্যস্ত জীবনে স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা আজকাল তেমন হয়েই ওঠে না। ঠিক সেই কথা মাথায় রেখে স্কুলের বন্ধুদের সঙ্গে যাতে একে-অপরের দেখা হয়, ফেসবুকের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করে দেন এসএসসি ২০০৪ ব্যাচের কয়েকজন বন্ধু। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে-অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজনেন পরিবার-পরিজনের।

এই দীর্ঘ ১৭ বছরে এসএসসি-০৪ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় রয়েছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, কেউবা আবার শিক্ষক কেউ হয়েছেন ব্যবসায়ী।
২০০৪ ব্যাচের অনুষ্ঠানের সদস্য সচিব ইমাম হোসেন তুহিন বলেন, আমরা এর আগেও অল্প সংখ্যক বন্ধুরা মিলে একবার মিলিত হয়েছিলাম। দীর্ঘ সময় পর আবারও চেষ্টা করেছি এবং অনেকটা সফল। এই আয়োজনের মূল লক্ষ্য, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে আরও বড় পরিসরে আয়োজন করতে চাই। এর মাধ্যমে সকল বন্ধুদের একত্রিত করার ক্ষুদ্র চেষ্টা মাত্র।

ব্যাচের আহ্বায়ক সুব্রত দাশ বলেন, এটা মূলত আমাদের বন্ধুদের একটি পুনর্মিলনী। দীর্ঘ ১৭ বছর পর আমরা চেষ্টা করেছি আমাদের ফেলে আসা সময়কে খুঁজে দেখতে। এটা আমাদের আবেগের ও ভালোবাসর এক আয়োজন ছিল।
