নির্বাচনের দিন দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভবাজারে হামলায় আহত আওয়ামীলীগ কর্মী আব্দুস সালাম মারা গেছেন। গুরুতর আহত আব্দুস সালাম (৬২) কে সোমবার রাঙামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয় । নিহত সালামকে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য দাবি করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর জানিয়েছেন, বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন সালাম। তাকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সোমবার আমি এবং দীপংকর তালুকদার হাসপাতালে দেখতে যাই এবং চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করি। সেখানেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
Previous Articleরাঙামাটিতে বিজয়ী নৌকার দীপংকর তালুকদার
Next Article ধানের ঘাঁটিতে নৌকার হাসি