রাঙামাটিতে ২০৩ টি কেন্দ্রের মধ্যে রবিবার রাত সাড়ে বারোটায় ১৮৪ টি কেন্দ্রের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতিকের দীপংকর তালুকদার ১ লক্ষ ৫৬ হাজার ৮৪৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার পেয়েছেন ৯৪ হাজার ৪৪৯ ভোট। ধানের শীষ প্রতীকে মনিস্বপন দেওয়ান পেয়েছেন ৩১ হাজার ১৭ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের জসীমউদ্দিন পেয়েছেন ১৫৪৬ ভোট। এছাড়া জাতীয় পার্টির পারভেজ তালুকদার ৪৭০ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও জুঁই চাকমা কোদাল প্রতীকে পেয়েছেন ৪৪৫ ভোট।
২০৩ টি কেন্দ্রের মধ্যে ১৮৪ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলেও বাকী ১৯ টি কেন্দ্রের মোট ভোট ২৫ হাজার ৫৭। কিন্তু বর্তমানে এগিয়ে থাকা দীপংকর তালুকদার নিকটতম প্রতিদ্বন্ধির চেয়ে এগিয়ে আছেন ৬২ হাজার ৩৪৯। সেই হিসেবে বেসরকারিভাবে বিজয়ী বলাই যায় দীপংকরকে। তবে রিটার্নিং অফিসার এস এম মামুনুর রশীদ জানিয়েছেন, পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পরই ফলাফল ঘোষণা করা হবে। এই ১৯ টি কেন্দ্রের ফলাফল পেতে আরো অন্তত ২৪ ঘন্টা সময় লাগতে পারে। এর মধ্যে ১৮ টি সেন্টার হেলিসটিং সেন্টার।
