রাঙামাটি শহরের আমানতবাগ সংযুক্ত গুরুত্বপূর্ণ দু’টি লিংক রোড লক করে দিয়েছে স্থানীয় সংগঠন ‘আমানতবাগ তরুণ সামাজিক সংগঠন’।
সোমবার সকালে তরুনদের এ সংগঠনটি এলাকাকে সর্বোচ্চ নজরদারিতে রাখতে এ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি দিদার আলম।
তিনি জানান, আমাদের এলাকাকে করোনা ভাইরাস মুক্ত রাখার জন্য আমরা কঠোর নজরদারিতে রেখেছি। অপরিচিত কাউকে ডুকতে দিচ্ছি না। এছাড়া আমরা সামাজিক ভাবে সবাইকে সচেতন করতে এবং এলাকার মানুষের পাশে এ দুর্দিনে দাঁড়ানোর চেষ্টা করছি।
সকালে এ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি দিদার আলম, সাধারণ সম্পাদক আব্দুল নাঈম মোহন সহ আমানত বাগ তরুণ সামাজিক সংগঠনের অন্যান্য সকল সদস্যবৃন্দ।
