করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ঘর থেকে বের না হওয়া হতদরিদ্র, শ্রমজীবি ও কর্মহীন একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রতিভা ক্রিকেট ক্লাব। সোমবার সকালে প্রতিভা ক্রিকেট ক্লাব এর আয়োজনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, প্রতিভা ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মোঃ শাহজাহান মজুমদার, মঞ্জুরুল হক খান, বিষ্ণু দত্ত, ক্লাব সভাপতি সাইদুল হক মৃধা বশির, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও সাবেক সভাপতি আবু তৈয়ব, সহ-সভাপতি পুলক বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াছিন মিশু, ক্রীড়া সম্পাদক আয়মন, প্রচার সম্পাদক সাইদুল হক মানিক,ক্লাব কর্মকর্তা পলাশ বড়ুয়া, মঈন উদ্দিন,রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি’র সভাপতি রোটার্যাক্টর অলি আহাদ, রোটার্যাক্টর আলী হোসেন ও প্রতিভা ক্লাবের সদসবৃন্দ।
এতে প্রতিটি পরিবারকে ৫কেজি চাউল, আলু ২কেজি, পেঁয়াজ ১কেজি, আটা ১কেজি, তৈল ১/২কেজি, মসুরের ডাল ১/২কেজি ও ১টি সাবান দেওয়া হয়।
