রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকাকে ধর্ষণ ও হত্যাসহ দেশব্যাপী নারী ও শিশুদের উপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে রাঙামাটিতে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে সারাদেশের সাথে একযোগে রাঙামাটিতেও এ কর্মসূচি পালন করা হয়।
নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলার উদ্যোগে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, কেন্দ্রীয় জাসাসের সহ সভাপতি মৈত্রী চাকমা, নারী ও শিশু অধিকার ফোরাম রাঙামাটি জেলা শাখার আহবায়িকা নুর জাহান বেগম পারুল, সদস্য সচিব সালেহা বেগম, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আল আমিন, সাবেক ছাত্র নেতা সোহরাব হোসেন শামীম প্রমুখ।
এসময় বক্তারা সারা দেশে চলমান ধর্ষণ, হত্যা ও নিপীড়ণের প্রতিবাদ জানিয়ে দোষীদের আটক ও কঠোর শাস্তির দাবি জানান।
