রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অসুস্থ আব্দুর লতিফকে দেখতে ছুটে গেলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। অসুস্থতার সংবাদ পেয়ে তিনি বুধবার বিকালে বলটতলীতে সাবেক এই মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে যান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর লতিফ দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। উপজেলা চেয়ারম্যান পরে একই এলাকার অসুস্থ হেডম্যান আবদুল হককেও দেখতে যান। এছাড়া তিনি এই এলাকায় স্থানীয় অসহায় শীতার্ত ৭০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।
