আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি সুষ্ঠুভাবে পালনার্থে জেলার সবগুলো উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার একেএম মামুনুর রশীদ সাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার এই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
লংগদু ও বাঘাইছড়ি উপজেলার জন্য লংগদুতে কর্মকর্তা সহকারি কমিশনার(ভূমি) মোঃ নাজিমউদ্দিন,কাপ্তাই,রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার জন্য রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক, রাঙামাটি পৌর এলাকার জন্য সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম ও আরিফুল ইসলাম,রাঙামাটি সদর,কাউখালি ও নানিয়ারচর উপজেলার জন্য সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস,বরকল ও জুড়াছড়ি উপজেলার জন্য সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলামউদ্দিনকে নিয়োজিত করা হয়েছে।
নির্বাচন কমিশন আইন ও মোবাইল কোর্ট সংক্রান্ত আইনের বিধি বিধান প্রতিপালনে নির্বাচনের পরদিন পর্যন্ত এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন বলেও অফিস আদেশে জানিয়েছেন জেলা প্রশাসক।
Previous Articleনির্বাচনী কার্যক্রম মনিটরিং করবেন তিন শীর্ষ কর্মকর্তা
Next Article চরকায় সুতা কাটার মধ্য দিয়ে শুরু কঠিন চীবর দানোৎসব